ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জে লরি-অটোরিকশা সংঘর্ষে দুজনের মৃত্যু, আহত ৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্যাংক লরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন চারজন।বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উল্লাপাড়া উপজেলার আলোকদিয়ার গ্রামের আব্দুল আজিজের ছেলে অটোরিকশা চালক শরিফুল ইসলাম (৩২) এবং ডুবডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আব্দুল মোমিন (৩৫)।


আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদেরকে সিরাজগঞ্জ এম মনসুর আলী হাসপাতালে পাঠানো হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌ বন্দর থেকে তেলবাহী একটি ট্যাংক লরি বগুড়ার দিকে যাচ্ছিল। লরিটি উল্লাপাড়ার পূর্ব দেলুয়া গ্রামের পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।


হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এরমধ্যে চালক শরিফুল ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত যাত্রীর মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত যানবাহন দুইটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


ads
ads
ads

Our Facebook Page

↑